সাংবাদিক কাঙাল হরিনাথের ১২৮ তম প্রয়াণ দিবস পালন

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ, সমাজ সংস্কারক, নারী শিক্ষার পথিকৃৎ, বাউল সাধক ও সাহিত্যিক  সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদারের ১২৮ তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) বিকেলে কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর চত্বরে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জাদুঘরের মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-০৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ। সভাপতিত্ব করেন ইউএনও এস এম মিকাইল ইসলাম। কাঙাল হরিনাথ ১৮৩৩ সালের ২২ জুলাই কুমারখালীর কুন্ডুপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। ১৮৯৬ সালের এই দিনে তিনি মারা যান। তিনি ১৮৬৩ সালের এপ্রিল মাসে কুমারখালী থেকে গ্রামবার্তা নামের একটি মাসিক পত্রিকা প্রকাশ শুরু করেন। তাঁর স্মরণে কুমারখালীতে একটি স্মৃতি জাদুঘর নির্মাণ করা হয়েছে। কিন্তু অযত্ন – অবহেলায় রয়েছে কাঙালের বাস্তুভিটা ও সমাধিঘর। এবিষয়ে কাঙাল হরিনাথের চতুর্থ বংশধর স্বর্গীয় অশোক মজুমদারের স্ত্রী গীতা রানী মজুমদার আক্ষেপ করে জানান, সারাজীবন নির্যাতিত -নিপীড়িত মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন কাঙাল হরিনাথ। কিন্তু আজ কাঙালের বংশধরেরাই বঞ্চিত – অবহেলিত জীবন-যাপন করছে। অনেক টানাহেঁচড়ার পর গত বছর বাস্তুভিটা থেকে কাঙালের ছাপাখানার যন্ত্রটি জাদুঘরে স্থানাস্তর করা হয়েছে। তবে আজও অবহেলায় অরক্ষিত কাঙালের বাস্তুভিটা ও সমাধিঘর। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।