নাটোরে পুকুরে ডুবে নানী-নাতির মৃত্যু

নাটোরের লালপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নানী ও নাতির মৃত্যু হয়েছে।

রবিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের সাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাদিপুর গ্রামের নূর মোহাম্মদের মেয়ে মানু খাতুন (৫৫) ও তার নাতি আল আমিন (৮)। আল আমিনের বাড়ি একই উপজেলার পালিদাহ গ্রামে; তিনি ফারুক হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মানু খাতুন নাতিকে নিয়ে পুকুরে গোসল করতে যান। দীর্ঘ সময়েও তারা বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজ নিতে বিকেল সাড়ে ৩টার দিকে পুকুরপাড়ে যান। সেখানে মানু খাতুনকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে একই পুকুরে খোঁজাখুঁজি করে শিশু আল আমিনের লাশও উদ্ধার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে গিয়ে পুকুরের গভীর পানিতে ডুবে তারা মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।