পাঙাশ মাছ ছিনতাইয়ের অভিযোগে সাবেক এমপির ছেলে আটক

কিশোরগঞ্জে মাছের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জুর ছেলে মফিজুর রহমান সুমনকে (৪৫) আটক করেছে পুলিশ।

রবিবার (১০ আগস্ট) বাজিতপুর বাজার সংলগ্ন বড় ব্রিজে মাছ ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার সকালে বাজিতপুর উপজেলার শাহরামপুর গ্রামের মাছচাষি আবু তাহের (৭৫) ২০ ড্রাম ভর্তি পাঙাশ মাছ টমটমে করে কটিয়াদীর চরিয়াকোনা স্বনির্ভর বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন। পথে বাজিতপুর বাজার সংলগ্ন বড় ব্রিজ অতিক্রমের সময় সুমন ও তার ৪-৫ জন সহযোগী গতিরোধ করে আবু তাহেরকে নামিয়ে দিয়ে গাড়িসহ মাছ ছিনতাই করে নিয়ে যায় তারা।

পরে আবু তাহের অন্য একটি গাড়িতে করে স্বনির্ভর বাজারে গিয়ে তাদের দেখতে পান এবং দ্রুত কটিয়াদী মডেল থানায় মৌখিক অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে এসআই মাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে সুমনকে আটক করে, যদিও তার সহযোগীরা মাছের গাড়ি নিয়ে পালিয়ে যান।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, অভিযোগকারী ও আটক ব্যক্তি উভয়েই বাজিতপুর থানার বাসিন্দা হওয়ায় সুমনকে বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।