ভালুকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেলো সিএনজিযাত্রীর

ময়মনসিংহের ভালুকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আবু সাঈদ (৩২) নামের এক সিএনজিযাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ আগস্ট) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ নীলফামারী সদরের লক্ষ্মীচাপ গ্রামের আজিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সিএনজি ঢাকা থেকে ময়মনসিংহগামী লেনে ভালুকার দিকে আসছিল।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান সিএনজিটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন যাত্রী আবু সাঈদ। পরে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।