কুমিল্লায় ঋণের চাপে ইঁদুরের ওষুধ খেয়ে মা-মেয়ের আত্মহত্যা

কুমিল্লার বুড়িচং উপজেলায় আর্থিক সংকট, এনজিও ঋণের চাপ ও দীর্ঘদিনের অসুস্থতায় বিপর্যস্ত হয়ে এক মা ও মেয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৩ আগস্ট) সকালে ময়নামতি ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জালালপুর গ্রামের মৃত জীবন চন্দ্র পালের স্ত্রী নমিতা রানী পাল (৪২) ও তাঁর ছোট মেয়ে তন্বী রানী পাল (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেবপুর স্পিনিং মিলে চাকরি করে সংসার চালাতেন নমিতা। তবে দুই মাস ধরে অসুস্থতার কারণে তাঁর আয় বন্ধ ছিল। এতে সংসারের খরচ চালানো এবং বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করা কষ্টসাধ্য হয়ে পড়ে। বুধবার সকালে নমিতা ও তন্বী বিষপান করলে স্থানীয়রা তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল্লাহ প্রধান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভাব, ঋণ ও অসুস্থতার কারণে মা-মেয়ে আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।