পুলিশ লাইনে সহকর্মীর বটির কোপে আনসার সদস্য আহত, অভিযুক্ত আটক

ফেনী পুলিশ লাইনে সহকর্মীর বটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের এক আনসার সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) ফেনী পুলিশ লাইন মেসে এ ঘটনা ঘটে।

আটককৃত আলী মনোয়ার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার পাইকপাড়া এলাকার মৃত মোজাহেরের ছেলে।

আহত রহমত আলী খুলনার ভাটিয়াঘাটা এলাকার মৃত সৈয়দ এমদাদ আলীর ছেলে।

ফেনী মডেল থানা পুলিশ সূত্রে জানায়, বিশেষ আনসারের দুই সদস্য ফেনী পুলিশ লাইনে দায়িত্বরত ছিলেন। দুপুরে পুলিশ লাইন মেসে খাবার খেতে গিয়ে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রহমত আলীকে মেসের তরকারি কাটার জন্য রাখা বটি দিয়ে কুপিয়ে জখম করেন মনোয়ার হোসেন।

পরে ঘটনাস্থল থেকে রহমত আলীকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত মনোয়ারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।