ঝিনাইদহে হজযাত্রীদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা 

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহে হজযাত্রীদের দিনব্যাপি প্রশিক্ষণ ‘কর্মশালা , ঝিনাইদহ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি, বেসরকারি ব্যবস্থাপনায় জেলার ৩’শ ৬০ জন হজযাত্রীদের দিনব্যাপি প্রশিণ কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে দিনব্যাপি এ প্রশিক্ষণ ‘কর্মশালা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহে হজযাত্রীদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

 

ঝিনাইদহে হজযাত্রীদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা 

 

জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইয়ারুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সেসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান। শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

প্রশিণ প্রদান করান ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান, ভুটিয়ারগাতী আলিম মাদ্রাসার অধ্য মাওলানা আবু বকর সিদ্দিক, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইয়ারুল ইসলাম। প্রশিণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।