বনলতা এক্সপ্রেস ট্রেন আটকিয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ

বিভিন্ন দাবিতে গাজীপুরের ডুয়েট এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। এতে প্রায় ৪০ মিনিট উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরীর শিমুলতলী এলাকায় বিক্ষোভ শুরু করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা পাশের রেললাইন অবরোধ করেন। পরে বেলা ১১টার দিকে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে দেন। বেলা ১১টা ৪০ মিনিটে ট্রেনটি ছেড়ে দিলে রুট স্বাভাবিক হয়।

শিক্ষার্থীরা জানান, বুধবার (১৩ আগস্ট) এবং আগামীকাল শুক্রবার (১৫ আগস্ট) ঢাকা মেট্রোরেলের সেকশন ইঞ্জিনিয়ার পদের পরীক্ষায় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা রিট করায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন।

বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষার্থীরা বিক্ষোভের একপর্যায়ে বনলতা ট্রেন আটকে দেয়। ৪০ মিনিট পর ট্রেন ছেড়ে দিলে রুট স্বাভাবিক হয়েছে।’

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।