পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু

পাকিস্তানে ভারী মৌসুমি বৃষ্টিপাতে ভূমিধস এবং আকস্মিক বন্যায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় পাহাড়ি খাইবার পাখতুনখোয়া প্রদেশে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। অন্যদিকে পাকিস্তান-শাসিত কাশ্মীরে ৭ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) দেশটির  দুর্যোগ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

প্রাদেশিক দুর্যোগ সংস্থা এএফপিকে জানিয়েছে, উত্তর-পশ্চিম বাজাউর জেলায় মেঘ ভাঙনে বেশ কয়েকটি বাড়ি ভেসে গেছে, ১৬ জন নিহত এবং ২০ জনেরও বেশি আটকা পড়েছে।

আবহাওয়া বিভাগ উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। জনগণকে ‘ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় সংস্পর্শ’ এড়াতে অনুরোধ করেছে।

বার্ষিক বর্ষা মৌসুমে দক্ষিণ এশিয়ার ৭০ থেকে ৮০ শতাংশ বৃষ্টিপাত হয়। কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও  ধ্বংসও বয়ে আনে। ২০২২ সালে মৌসুমি বন্যা দেশটির এক তৃতীয়াংশ ডুবে যায় এবং ১ হাজার ৭০০ জন মারা যায়।

সূত্র : এএফপি
খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।