‘কুকুরের মাংস খেয়ে ঘেউ ঘেউ করছে’—আফ্রিদিকে উদ্দেশ করে ইরফান

রাজনৈতিক দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে না ভারত-পাকিস্তান। মাঠের লড়াইয়ের বাইরেও দুই দেশের ক্রিকেটারদের মধ্যে কম হয়নি বাকযুদ্ধ। সম্প্রতি এমনই এক ঘটনা প্রকাশ করেছেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান।

২০০৬ সালে করাচি থেকে লাহোরে যাওয়ার পথে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম লাল্লানটপকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরফান বলেন,

‘ফ্লাইটে আমরা দুই দল একসঙ্গে ছিলাম। আফ্রিদি আমার কাছে এসে হাত দিয়ে চুল এলোমেলো করে দিয়ে বলল, ‘বাচ্চা কেমন আছো?’ আমি ভাবলাম, ‘তুমি আমার বাপ হলে কবে?’ অথচ বাচ্চার মতো আচরণ করে সে। আমি তার সঙ্গে নিজ থেকে কোনো আলাপে যাইনি। এমন না যে তার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব আছে।’

ইরফান আরও জানান, আফ্রিদির এমন আচরণে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। তখন তার পাশে বসা পাকিস্তানি অলরাউন্ডার আব্দুল রাজ্জাককে উদ্দেশ করে বলেন,

‘তাকে (রাজ্জাক) বললাম, ‘এখানে কী কী মাংস পাওয়া যায়?’ সে এটা-ওটা বলতে থাকল। পরে জিজ্ঞেস করলাম, ‘কুকুরের মাংস পাওয়া যায়?’ অবাক হয়ে বলল, ‘এটা বলছো কেন?’ আমি বললাম, ‘সে (আফ্রিদি) তো কুকুরের মাংস খেয়েছে, এজন্য এতক্ষণ ধরে শুধু ঘেউ ঘেউ করছে।’ আফ্রিদি শুনে আর কিছু বলতে পারেনি।’

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে শহীদ আফ্রিদিকে মোট ৯ বার আউট করেছেন ইরফান পাঠান। এর মধ্যে সর্বোচ্চ ৭ বার ওয়ানডেতে শিকার বানান তিনি।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।