খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট ২০২৫
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, অনুষ্ঠানে গিয়ে ব্যক্তিগত মুহূর্তগুলো প্রকাশ করলে তিনি কাউকে ছাড় দেবেন না।
শনিবার (১৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন,
‘যারা অনুষ্ঠানে এসে মানুষের জীবনের অতি মূল্যবান সময়টা পাবলিক করে তারা আমার গালি খাবা, যা তোমরা ডিজার্ভ কর। এই ধরনের মানুষ বা কনটেন্ট ক্রিয়েটর যদি সামনে পরে তাহলে তিন মিনিট থাপড়িয়ে দেব।’
ব্যক্তিগত আয়োজনে অতিথিদের আচরণে বিরক্ত পরীমণি আরও লেখেন,
‘আমার বাচ্চাদের নিয়ে ১০ তারিখ একটা ইভেন্ট ছিল আমার একান্ত নিজস্ব কাছের মানুষদের নিয়ে যেটা করতে চেয়েছিলাম। কিন্তু কিছু উল্লুক বেহায়ার মতো আমার ইভেন্টে এসে রিলস আর ব্যবসায়িক ভ্লগে সামাজিক মাধ্যম ভরে ফেলছে! যেখানে আমি এখন পর্যন্ত একটা ছবিও পোস্ট করিনি।’
তিনি অভিযোগ করে বলেন,
‘আমার সব রকম আনন্দে যাদের আমি কাছে চাইছি কিন্তু তারা প্রত্যেকেই প্রমাণ করছে তারা আমার জীবনে মলমূত্র মাত্র। খেয়াল করে দেখবেন, গত ১০ তারিখ থেকে ব্যক্তিগত কারণে আমি ফেসবুকে অ্যাকটিভ নই। আজ ফেসবুকে ঢুকতেই দেখি আবার কতগুলো চিড়িয়া আমার জীবনের আনন্দ নিয়ে টানাটানি করা শুরু করেছে।’
স্ট্যাটাসে তিনি আরও হুঁশিয়ারি দেন,
‘তোমরা ভিখারির মত মাসভরে কিছু ডলার কামাও। এই ধরনের মানুষ বা কনটেন্ট ক্রিয়েটর যদি সামনে পরে তাহলে তিন মিনিট থাপড়িয়ে দেব। কারণ, আগেই বলেছিলাম আমার বাচ্চারা কোনো ব্যবসায়িক উপাদান না। ভালো লাগেনি তখন?’
খবরওয়ালা/এসআই