চট্টগ্রামে পুলিশের ওপর হামলা: প্রধান আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বন্দর থানা পুলিশের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি শাকিলকে (২৫) করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ থেকে তাকে হামলায় ব্যবহৃত অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

তিনি বলেন, পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশকে আঘাত করার ঘটনায় প্রধান আসামি সন্ত্রাসী শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গত সোমবার (১১ আগস্ট) রাতে নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রিঘাট খালপাড় এলাকায় ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ১০-১২ জন যুবক তাদের ধাওয়া করে। এসময় অন্যরা সেখান থেকে পিছু হটলেও এসআই আবু সাঈদ রানা মাটিতে পড়ে যান। তখন ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্য রানার মাথা, গলা, হাত ও পেটে উপর্যুপরি আঘাত করে আসামিরা।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা দায়ের করে। এখন পর্যন্ত এ ঘটনায় মোট ৩১ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।