স্ত্রীর যন্ত্রণায় অসহ্য হয়ে চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা

পটুয়াখালীর কলাপাড়ায় লোকমান সরদার (৩২) নামের এক দর্জিদোকানি চিরকুট লিখে আত্মহত্যা করেছেন। শনিবার (১৬ আগস্ট) রাত ১০টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারসংলগ্ন ভাড়া বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন।

মৃত লোকমান ওই ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারের ছেলে। তিনি পাখিমারা বাজারে দর্জির দোকান পরিচালনা করতেন।

মারা যাওয়ার আগে তিনি নোটপ্যাডে লিখেছেন, স্ত্রী তাকে ভালোবাসেন না এবং টাকা না থাকার কারণে তাকে ছেড়ে যেতে পারে, এজন্য তিনি আত্মহত্যা করেছেন।

স্থানীয় সূত্র জানায়, লোকমান দীর্ঘদিন ধরে টেইলার্সের দোকান পরিচালনা করছিলেন। প্রতিদিনের মতো দোকান শেষে তিনি ভাড়া বাসায় ফেরেন। সন্ধ্যায় স্বজনরা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখতে পান তিনি গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিচিতজন ও স্বজনরা স্তম্ভিত। স্থানীয়রা বলছেন, লোকমান ছিলেন শান্ত স্বভাবের ও পরিশ্রমী যুবক।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।