চাঁপাইনবাবগঞ্জে নৌকা থেকে পানিতে পড়ে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে নৌকা থেকে পা ফসকে পানিতে পড়ে মায়া আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বড় বিলে এই ঘটনা ঘটে। মৃত শিশু রাধানগর ইউনিয়নের এজাবুল হকের মেয়ে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেগপুর গ্রামের বড়বিলে বেঁধে রাখা নৌকার ওপর খেলতে খেলতে পা ফসকে বড়বিলের পানির মধ্যে পড়ে যায় মায়া আক্তার। সাঁতার না জানার কারণে পানিতে পড়ে উপরে উঠতে না পেরে ডুবে মারা যায়। পরবর্তীতে জিন্নাত নামে স্থানীয় এক ব্যক্তি পানিতে নেমে তাকে মৃত অবস্থায় উপরে উঠায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং মরদেহ উদ্ধার করা হয়। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।