২১০ ফুট উঁচু থেকে লাফ দিলেন হিমি

উচ্চতার ভয় কমবেশি সবারই আছে। তার ওপর যদি হয় বাঞ্জি জাম্প, তবে ভয়ের মাত্রা বেড়ে যায় আরও কয়েকগুণ। তবে সেই ভয় জয় করলেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।

কানাডা সফরে থাকা হিমি সম্প্রতি মন্ট্রিয়ালে ২১০ ফুট উচ্চতা থেকে বাঞ্জি জাম্প দেন। জীবনের প্রথম এই অভিজ্ঞতার আগ মুহূর্তে ভয়ে তটস্থ হয়ে গেলেও শেষ পর্যন্ত লাফ দেন তিনি। সুস্থ-স্বাভাবিকভাবেই পরে নেমে আসেন।

জাম্প দেওয়ার সেই ভিডিওটি ফেসবুকে শেয়ার করেন হিমি। মাত্র দুই ঘণ্টায় ভিডিওটি প্রায় তিন লাখবার দেখা হয়।

হাজারো মন্তব্যে অনেকেই তার সাহসের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ নিজেদের ভয়ের অভিজ্ঞতাও জানিয়েছেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।