ইসরায়েলি বর্বরতায় নিহত ৬২ হাজার ফিলিস্তিনি

দুই বছরেরও বেশি সময় ধরে গাজায় বর্বর ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) ভোর থেকে শুরু হওয়া বিভিন্ন হামলায় অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৪ জন ত্রাণ ও খাদ্য সহায়তার আশায় অপেক্ষা করছিলেন।

এক মেডিকেল সূত্রের তথ্যে জানা গেছে, গাজার আল-সাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে সাংবাদিক ইসলাম আল-কুমি রয়েছেন।

আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজযুম দেইর আল-বালাহ থেকে জানিয়েছেন, গাজার পূর্বাংশে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

হামলার মাত্রা থেকেই বোঝা যাচ্ছে ইসরায়েলের বর্তমান কৌশল গাজার ভৌগোলিক চিত্র ও জনসংখ্যার বিন্যাসকে পরিবর্তন করছে।

তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি, ইসরায়েল ভারী আর্টিলারি, যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে বাকি যে সামান্য বসতবাড়ি রয়েছে সেগুলোও ধ্বংস করছে। ধ্বংসযজ্ঞের পরিমাণ ভয়াবহ।

 

সূত্র: আল জাজিরা

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।