সংযুক্ত আরব আমিরাতে প্রথম এআই ভার্চুয়াল কন্যা ‘লতিফা’

আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ভার্চুয়াল কন্যা চরিত্র ও তার পরিবারের নাম ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আমিরাতের সংস্কৃতি ও মূল্যবোধ দ্বারা অনুপ্রাণিত এই ডিজিটাল পরিবারকে তৈরি করা হয়েছে বিভিন্ন ভাষাভাষী ও সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্যে।

 এটি ‘ইয়ার অব দ্য কিমিউনিটি’ উদ্যোগের অংশ, যা প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ঘোষণা করেছিলেন।

প্রকল্পটির উন্মোচনের সময় সাধারণ মানুষকে ভোটের মাধ্যমে নাম নির্বাচনের সুযোগ দেওয়া হয়। প্রায় ১৪ হাজার মানুষ ভোট দেন। তিনটি প্রস্তাবিত নামের মধ্যে ‘লতিফা’ সর্বোচ্চ ৪৩ শতাংশ ভোট পায়, ‘মীরা’ পায় ৩৭ শতাংশ এবং ‘দুবাই’ ২০ শতাংশ। ফলে ‘লতিফা’ নামটি নির্ধারিত হয় ইউএই-এর প্রথম ভার্চুয়াল কন্যা চরিত্র হিসেবে।

লতিফা পরিচয় করিয়ে দিয়েছেন তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও— বাবা মোহাম্মদ, মা সালামা এবং ভাই রাশেদ। ঐতিহ্যবাহী এমিরাতি পোশাকে আধুনিক ছোঁয়া নিয়ে সাজানো হয়েছে এই চরিত্রকে।

ডিজিটাল পরিবারের মূল উদ্দেশ্য শিশু ও পরিবারগুলোর সঙ্গে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল সেবার বিষয়ে ইতিবাচক সংলাপ গড়ে তোলা। ডিজিটাল দুবাইয়ের উদ্যোগে তারা ডিজিটাল লাইফস্টাইল নিয়ে নানা গল্প বলবে। শিগগিরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উপস্থিতি দেখা যাবে এবং নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল আচরণ প্রচারে কাজ করবে।

সূত্র: খালিজ টাইমস
খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।