নির্বাচন পেছানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জাতীয় নির্বাচনে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই।

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর গুণগতমান পরিবর্তন হয়নি। তাই তারা রাজনৈতিক সুরে নানা বক্তব্য রাখছে। তবে নির্বাচনে নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য অন্তর্বর্তী সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

‘নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের যত ধাপ আছে, সব কিছুই আমরা মাথার মধ্যে রাখছি। ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব’, যোগ করেন তিনি।

এ সময় ড. আসিফ নজরুল আরও বলেন, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কারে যেসব সুপারিশ এসেছে, এ বিষয়ে দুই এক মাসের মধ্যেই আইন প্রণয়ন হবে। এ বিষয়ে আজ থেকেই কাজ শুরু হবে।
 

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।