খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট ২০২৫
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে এক মসজিদে বন্দুকধারী ডাকাতদের হামলায় অন্তত ২৭ জন মারা গেছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) নাইজেরিয়ার কাটসিনা প্রদেশে ভোর ৪টার দিকে ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মুসলিমরা যখন স্থানীয় সময় ভোর ৪টার দিকে যখন মসজিদে নামাজ পড়ার জন্য সমবেত হন তখন একদল বন্দুকধারী মসজিদটির ভেতর ঢুকে সরাসরি গুলি চালাতে থাকেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠীই হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল এবং উত্তর-মধ্যাঞ্চলে নিয়মিতই এ ধরনের হামলার ঘটনা ঘটছে। এসব অঞ্চলে স্থানীয় পশুপালক ও কৃষকরাও নিয়মিতই তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
খবরওয়ালা/এমইউ