গাজীপুরে সড়ক অবরোধ করে নার্সিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। এ সময় তারা ক্যাম্পাসে শিক্ষাবান্ধব ও সুশৃঙ্খল পরিবেশ ফিরে আনা, তিন শিক্ষকের অপসারণ, মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তাসহ বিভিন্ন দাবি জানান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে প্রায় ঘণ্টাব্যাপী অবরোধে জয়দেবপুর-শিববাড়ি আঞ্চলিক সড়ক বন্ধ হয়ে যায়। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরে জেলা প্রশাসক কার্যালয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়।

শিক্ষার্থীদের দাবি, তিন নার্সিং ইনস্ট্রাক্টর মো. জামাল উদ্দিন ভূঁইয়া, মো. তাজুল ইসলাম ও মোখলেছুর রহমানকে শিগগিরই কলেজ থেকে বদলি করতে হবে। এ ছাড়া শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষাবান্ধব ও সুশৃঙ্খল পরিবেশ ফিরে আনা, মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এর আগে শিক্ষার্থীরা রাজবাড়ি-শিববাড়ি সড়কের অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান চয়ন, রাফিউল আলম সরকার, মোসা. শারমিন আক্তার, লুৎফুন্নাহার লিজা, তুহিন মোর্শেদ, ফারিহা আলম, মো. হৃদয় খান প্রমুখ।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।