নজরুল বিশ্ববিদ্যালয়ে ৫২টি আসনে ভর্তি, সাক্ষাৎকার ২৫-২৬ আগস্ট

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে মোট ৫২টি আসন ফাঁকা রয়েছে।

 শুক্রবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাঁকা আসনে ভর্তি কার্যক্রমের জন্য আগামী ২৫ ও ২৬ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।  শিক্ষার্থীদের নতুন প্রশাসনিক ভবনের নিচতলায় সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

ফাঁকা আসনের বিভাগভিত্তিক বণ্টন হলো:
সঙ্গীত ৩টি, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ ৪টি, ফোকলোর ২৮টি, দর্শন ৫টি, নৃবিজ্ঞান ৪টি, পপুলেশন সায়েন্স ৪টি, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন ১টি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ১টি, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ১টি এবং চারুকলা ১টি।

সাক্ষাৎকারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে থাকতে হবে জিএসটি এডমিট কার্ডের মূল কপি (হল-পর্যবেক্ষকের স্বাক্ষরযুক্ত), এসএসসি ও এইচএসসি বা সমমানের মূল নম্বরপত্র এবং সদ্য তোলা দুই কপি রঙিন ছবি।

সাক্ষাৎকার শেষে যাচাই-বাছাই করে ২৬ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ([www.jkkniu.edu.bd)।](http://www.jkkniu.edu.bd%29) ফলাফল প্রকাশ করা হবে । নির্বাচিত শিক্ষার্থীরা ২৭ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ওই দিন যদি কোনো আসন ফাঁকা থাকে, তবে সাক্ষাৎকারে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন তালিকা প্রকাশ করে একই দিন ভর্তি কার্যক্রম শেষ করা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এরপর আর কোনো শিক্ষার্থীকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি করা হবে না।

খবরওয়ালা/আশ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।