কুমারখালীতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের চুড়ান্ত তালিকা

মোশারফ হোসেন ॥ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন- ২০২৪ কুষ্টিয়ায় কুমারখালীতে  দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪ টা পর্যন্ত। স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

দেশে দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলায় আগামী ২১ মে ভোট হবে এরমধ্যে কুমারখালীতে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী। মনোনয়নপত্র বাছাই হয় ২৩ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হয় ২৪ থেকে ২৬ এপ্রিলের মধ্যে, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে ও ভোট গ্রহণ হবে ২১ মে।

কুমারখালীতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের চুড়ান্ত তালিকা

প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। গত মঙ্গলবার (২৩ এপ্রিল ) মনোনয়ন বাছাই শেষে  চেয়ারম্যান পদে ২  জন, ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। এরমধ্যে চেয়ারম্যান পদে ২ জন হলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের  চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম মোর্শেদ পিটার। ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন হলেন- মুস্তাফিজুর রহমান, মোঃ আবুল কালাম, মোঃ আমিরুল ইসলাম তুষার, মোঃ রাসেল হোসেন, মোহাঃ জিয়াদুল ইসলাম, উপজেলা জাসদ নেতা, মোহাম্মদ আলী।

 

কুমারখালীতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের চুড়ান্ত তালিকা

 

এর মধ্যে মুস্তাফিজুর রহমান তার মনোনয়নপত্র ৩০ এপ্রিল প্রত্যাহার করে নেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন হলেন- উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান, মেরিনা আক্তার মিনা, মোছাঃ মুক্তা খাতুন, মৌসুমী আক্তার। কুমারখালী উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৮ শ ২৯ জন। মহিলা ভোটার রয়েছে ১ লাখ ৪১ হাজার ৮ শ’ ৩১ জন ও পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৪৪ হাজার ৯ শ’ ৯৫ জন। মোটা ১ শ’ টি কেন্দ্রে ৭৫৫ টি বুথে আগামি ২১ মে (মঙ্গলবার) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

কুষ্টিয়া জেলার ৪ টি উপজেলায় মনোনয়নপত্র প্রত্যাহার কারিদের  তালিকা। মোঃ আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা মোঃ মিনারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ভেড়ামারা , মোঃ হাসানুল আসকার চেয়ারম্যান দৌলতপুর, আয়েশা খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান দৌলতপুর, মোছাঃ রেবেকা খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান, মুস্তাফিজুর রহমান ভাইস চেয়ারম্যান কুমারখালী। চেয়ারম্যান মোট  ৮ জন, , মহিলা ভাইস চেয়ারম্যান ১১, ভাইস চেয়ারম্যান ১৯ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীদের তালিকা, দৌলতপুর চেয়ারম্যান প্রার্থী ২ জন, মিরপুর ৩ জন, ভেড়ামারা ১ জন , কুমারখালী ২ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী, দৌলতপুর ৩ জন, মিরপুর ৪ জন, ভেড়ামারা ৭ জন, কুমারখালী ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান দৌলতপুর ৪ জন, মিরপুর ২ জন, ভেড়ামারা ২ জন, কুমারখালী ৩ জন।

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।