সিরাজগঞ্জে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া খাঁ পাড়াতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। রবিবার (২৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ রঞ্জনা খাতুন (৩৮) ওই গ্রামের ইব্রাহিমের স্ত্রী। ঘটনার পর পালানোর সময় স্থানীয় জনতার হাতে আটক হন মাদকাসক্ত স্বামী ইব্রাহিম। তিনি কান্দাপাড়া খাঁ পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানুজ্জামান জানান, ইব্রাহিম ধারালো অস্ত্র দিয়ে রঞ্জনা খাতুনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করেছে। পালানোর সময় স্থানীয়রা তাকে আটক করে রাখে।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইব্রাহিমকে আটক করে। নিহত রঞ্জনার সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।