খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 12শে ভাদ্র ১৪৩২ | ২৭ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
থিম্পুর চ্যাংলিমিথান স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপের নেপাল বনাম বাংলাদেশ ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে রয়েছে।
তিন দিন আগে একই মাঠে নেপালকে ৩-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফেরে বাংলাদেশ। আজকের ম্যাচ সরাসরি টিভিতে না দেখানোর কারণে শঙ্কা তৈরি হয়েছিল।
সাফ জানিয়েছে, `সকালেই স্পোর্টসওয়ার্ক চ্যানেল হ্যাক হয়ে গেছে।’ এছাড়া ভুটানজুড়ে ইন্টারনেট সমস্যা দেখা দেয়। তবে সাড়ে তিনটার দিকে স্পোর্টসওয়ার্কের ইউটিউব চ্যানেলে খেলা দেখার সুযোগ তৈরি হয়।
ম্যাচের প্রথমার্ধের শেষ ৮ মিনিটে তিনটি গোল হয়েছে। ৩৭ মিনিটে থুইনুই মারমার গোলের মাধ্যমে এগিয়ে যায় বাংলাদেশ। ৪৩ মিনিটে সৌরভী আকন্দ প্রীতি দলের দ্বিতীয় গোল করেন। প্রথমার্ধের শেষ মুহূর্তে নেপালও একটি গোল করে ব্যবধান কমায়।
বাংলাদেশ তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট অর্জন করেছে এবং চার দলের মধ্যে দ্বিতীয় স্থানে আছে। শীর্ষে রয়েছে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ভারত।
আজ সন্ধ্যা ৬টায় চ্যাংলিমিথান স্টেডিয়ামে শুরু হবে ভারত-ভুটান ম্যাচ।
খবরওয়ালা/শরিফ