মহিলাবিষয়ক কর্মকর্তার কক্ষে ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করলেন গণঅধিকার নেতা

পটুয়াখালীর দুমকিতে চাঁদার দাবিতে গণঅধিকার পরিষদের আহ্বায়ক মুন্না জহিরের বিরুদ্ধে এক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কক্ষে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুরাদিয়ার প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে মাতৃত্বকালীন ভাতার বিষয়ে কাজ করছিলেন। এ সময় গণঅধিকার পরিষদের আহ্বায়ক মুন্না জহিরের নেতৃত্বে ৭-৮ জন যুবক ওই কক্ষে প্রবেশ করে হাফিজুর রহমান ফোরকানকে এলোপাতাড়ি চড়-থাপ্পড়, কিলঘুষি মারে এবং তাকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে বেধড়ক মারধর করে। লোকজন জড়ো হলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

মারধরের শিকার হাফিজুর রহমান ফোরকান অভিযোগ করেন, গণঅধিকারের আহ্বায়ক মুন্না জহির বেশ কিছুদিন ধরে তার কাছে দল পরিচালনার খরচের জন্য চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি লোকজন নিয়ে হামলা চালিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তিনি জানান, এ বিষয়ে ইউএনওকে অবহিত করে থানায় অভিযোগ করবেন।

তবে মুন্না জহির চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকার একটি রাস্তার কাজ নিয়ে বিলম্ব ও অনিয়মের বিষয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়েছে। তিনি মারধরের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।