ঝিনাইদহে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কিশোর-কিশোরী শীর্ষক আলোচনা সভা 

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কিশোর-কিশোরী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে তাদের  আত্ন-উন্নয়ন ও কাউন্সেলিং বিষয়ক এক আলোচনা’ সভা ঝিনাইদহ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। কিশোর-কিশোরীরা তাদের বয়ো:সন্ধিকালে যেন বিচ্যুত ও বিভ্রান্ত না হয়ে বিভিন্ন ছোট-বড় অপরাধে জড়িয়ে না পড়ে কিংবা হতাশায় না ভোগে সে ব্যাপারে সবার করণীয় সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন বিশিষ্ট আলোচকবৃন্দ।

ঝিনাইদহে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কিশোর-কিশোরী শীর্ষক আলোচনা সভা

 

ঝিনাইদহে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কিশোর-কিশোরী শীর্ষক আলোচনা সভা 

 

ঝিনাইদহ পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর সভানেত্রী আইরিন হোসেন’র সভাপতিত্বে এ আলোচনা’ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ নারী কল্যাণ সমিতি আয়োজনে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের কিশোর-কিশোরীরা” শীর্ষক আলোচনা ‘সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উপদেষ্টা রওশন জাহান নুপুর।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

সেসময় উপস্থিত ছিলেন মনোচিকিৎসক ডাক্তার মোঃ আব্দুল মতিন, সরকারি কেশব চন্দ” কলেজের অধ্য প্রফেসর অশোক কুমার মৌলিক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার মোঃ আব্দুল মতিন (সাইকিয়াটিস্ট) সহ আরোও অনেকেই। পরে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।