ভোলায় নিজ বাড়ির সামনে থেকে ছাত্রলীগ নেতা আরিফের লাশ উদ্ধার

ভোলায় নিজ বাড়ির সামনে থেকে সাইফুল্লাহ আরিফ (৩০) নামে এক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত আরিফ ভোলা সদর উপজেলার ছাত্রলীগের সহ-সভাপতি এবং ভোলা পৌর-৩ নম্বর ওয়ার্ডের বশির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, আরিফকে বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে কি কারণে এ হত্যার ঘটনা তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ।

ভোলার পুলিশ সুপার শরীফুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিভাবে এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।