বিএনপি এখন বেহেশত ও দোজখের মাঝামাঝি আছে : রনি

বিএনপি এখন বেহেশত ও দোজখের মাঝামাঝি অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

শনিবার (৩০ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

গোলাম মাওলা রনি বলেন, ‘কিয়ামতের দিন সবচেয়ে বেশি বিপদে তারাই পড়বেন, যারা বেহেশত ও দোজখের মাঝামাঝি থাকবেন। যারা দোজখে যাবেন তারা অবশ্যই কান্নাকাটি করবেন। আর যারা বেহেশতে যাবেন তারা তো খুশি থাকবেন। বিএনপি এই মুহূর্তে বেহেশত ও দোজখের মাঝামাঝি আছে। কাজেই ১/১১ এর আতঙ্ক সব সময় বিএনপিকে তাড়া করছে।’

তিনি আরো বলেন,‘আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। ৩৫ শতাংশ সমর্থন দলটির। ১৫ বছর একচেটিয়া ক্ষমতা ভোগ করেছে। কিন্তু রাষ্ট্র ক্ষমতা যাওয়ার পর তারা ৩০ মিনিটও দাঁড়াতে পারেনি। সব পালিয়ে গেছে। এখন পলাতকদের দলের দায়িত্ব নিয়ে পার্টি অফিসে বসতে বলবে, কেউই রাজি হবেন না।’

গোলাম মাওলা রনি রাজনীতির পরিস্থিতি তুলে ধরে বলেন, ‘রাজনীতিতে ভয় ও সাহস ভাইরাসের মতো। যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন অনেকেই হুমড়ি-তুমড়ি করেন। আর ক্ষমতায় না থাকলে পুলিশের বাঁশিতেই তারা দৌড় দেন।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।