বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ ফেরত আসেনি

সিলেটের কানাইঘাট উপজেলায় সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের উখিয়াং এলাকায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি আব্দুর রহমানের (২৫) লাশ এখনো ফেরত আসেনি। 

ময়নাতদন্ত শেষে ভারতীয় পুলিশ লাশ হস্তান্তর করবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান, যেহেতু ঘটনাস্থল ভারতের ভেতরে ছিল, তাই ভারতীয় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হেফাজতে নিয়েছে। পরে প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে বিএসএফ বিজিবিকে জানাবে, আর দুই দেশের পুলিশের বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আনা হবে।

আব্দুর রহমানের লাশ বর্তমানে ভারতের একটি হাসপাতালের মর্গে রাখা আছে। তিনি কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী বড়চাতল গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (৩০ আগস্ট) সীমান্তের ১৩৩৯ নম্বর পিলারের কাছে আব্দুর রহমানের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বিজিবিকে জানানো হলেও তিন দফা পতাকা বৈঠকের পরও বিএসএফ লাশ ফেরত দেয়নি।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) জুমার নামাজের পর আব্দুর রহমানসহ ৫–৬ জন যুবক অবৈধভাবে ভারতের মেঘালয়ে প্রবেশ করে মহিষ আনতে যান। বিকেলে ফেরার পথে বিএসএফ গুলি চালালে আব্দুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গে থাকা অন্যরা আহত অবস্থায় বাংলাদেশে ফিরে আসেন।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।