পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৫

পাকিস্তানে একটি সরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে দেশটির উত্তরাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এএফপির।

দিয়ামার জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ এএফপিকে বলেন, ‘হেলিকপ্টারটি একটি পাহাড়ি পর্যটন এলাকায় ‌নতুন প্রস্তাবিত হেলিপ্যাডে পরীক্ষামূলক অবতরণ করার সময় বিধ্বস্ত হয়েছে।’ তিনি জানান, নিহতদের মধ্যে দুজন পাইলট এবং তিনজন টেকনিশিয়ান ছিলেন।

গিলগিট বালতিস্তান সরকারের হেলিকপ্টারটি স্থানীয় সময় সকাল ১০টার দিকে দিয়ামার জেলায় বিধ্বস্ত হয়।

এর কয়েক সপ্তাহ আগে খাইবার পাখতুনখোয়া প্রদেশে বন্যা ত্রাণ কার্যক্রম পরিচালনার সময় একটি সরকারি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলটসহ পাঁচজন ক্রু নিহত হন।

গত কয়েক বছরে পাকিস্তানে একাধিক প্রাণঘাতী হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। ২০২২ সালে দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে বন্যা ত্রাণ কার্যক্রম চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা সদস্য এবং সেনাবাহিনীর এক শীর্ষ কমান্ডার নিহত হন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।