যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না

যুক্তরাষ্ট্র দূতাবাস বা যুক্তরাষ্ট্র সরকার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি অ্যান জ্যাকবসন।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২ট ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দপ্তরে তার সঙ্গে বৈঠকে শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এসব কথা বলেন।

ট্র্যাসি অ্যান জ্যাকবসন বলেন, মার্কিন সরকার অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকে আগামী বছরের শুরুতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ তৈরির জন্য সমর্থন করে। একইসঙ্গে মার্কিন সরকার আশা করে যে, এই নির্বাচন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে একটি সফল গণতান্ত্রিক সরকার গঠিত হবে। যা বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে।

দেশের গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রদূত জানান, মার্কিন সরকার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ নেয় না। বিভিন্ন রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম ও লক্ষ্য সম্পর্কে জানতে তারা বৈঠক করে। একইভাবে, রাজনীতিবিদদের লক্ষ্য সম্পর্কে জানতে তাদের সঙ্গেও সাক্ষাৎ করা হয়। নির্বাচনের ফল নির্ধারণের দায়িত্ব বাংলাদেশের জনগণের। যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়ায় জনগণের সাফল্য কামনা করে তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল চিফ ডেভিড মু, যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।