হাসপাতালের কক্ষ থেকে ড্যাব নেতা ডা. আমিরুলের গলাকাটা লাশ উদ্ধার

নাটোর শহরের মাদরাসা মুভি বেসরকারি জনসেবা হাসপাতালের মালিক ও ডাক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নাটোর জেলা শাখার আহ্বায়ক ডা. আমিরুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা নাগাদ হাসপাতালের সংরক্ষিত কক্ষের দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, ডা. আমিরুল ইসলামের কক্ষের দরজা দীর্ঘক্ষণ বন্ধ ছিল। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে স্টাফরা ডাকাডাকি শুরু করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

হাসপাতালের স্টাফ আলামিন বলেন, তিনি অনেক রাত পর্যন্ত অস্ত্রপচার করায় হাসপাতালে তার জন্য সংরক্ষিত কক্ষে ঘুমাতে যান। সাধারণত তিনি দুপুরের দিকে ওঠেন। আজ দুপুরেও কক্ষ থেকে বের না হওয়ায় তাকে ডাকা হয়। কোনো সাড়াশব্দ না পেয়ে রুমের দরজা ভেঙে তার গলাকাটা লাশ পাওয়া যায়।

এ বিষয়ে নাটোর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এ অবস্থায় তার গলা কাটা লাশ সন্দেহজনক। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। এ ছাড়া জিজ্ঞাসাবাদে হত্যারহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

ঘটনার পর ড্যাব নাটোর জেলা শাখার সদস্যসচিব ডাক্তার আবুল কালাম আজাদ গভীর শোক প্রকাশ করে বলেন, এ ঘটনায় আমরা মর্মাহত। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।