খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রামের বাঁশখালীর পেকুয়ায় পুলিশ দুটি দেশীয় অস্ত্র এবং পাঁচটি কার্তুজ উদ্ধার করেছে। রবিবার রাতে পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী এলাকায় টহল দেওয়ার সময় একটি মোটরসাইকেল থামার সংকেত পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে চালক একটি কালো ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ওই ব্যাগ তল্লাশি করলে একনলা বন্দুক, এলজি বন্দুক, দুটি শিশা এবং তিনটি রাবারসহ পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, ‘ফুটখালী ব্রিজ এলাকা থেকে মোটরসাইকেল আরোহীর ফেলে যাওয়া দুটি অস্ত্র ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’
খবরওয়ালা/শরিফ