দাফনের ৮ মাস পর সাংবাদিকের মরদেহ উত্তোলন

জামালপুরের মেলান্দহে দাফনের আট মাস পর আদালতের নির্দেশে সাংবাদিক নুরুল হক (৭৫) এর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাংলা ইউনিয়নের গৌবিন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থান থেকে তাঁর মরদেহ তোলা হয়।

নুরুল হক জামালপুর থেকে প্রকাশিত দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। গত ২১ ডিসেম্বর তিনি জামালপুর শহরের বানিয়া বাজার এলাকায় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হন। ওই দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নুরুল হকের দ্বিতীয় স্ত্রী দিলরুবা ইয়াসমিন ১৩ মার্চ আদালতে অভিযোগ দায়ের করেন যে, তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মামলায় নিহত সাংবাদিকের প্রথম স্ত্রী খাইরুন্নেছা ও তাঁর মেয়ে জেবুন্নেছাসহ ছয়জনকে আসামি করা হয়েছে। পরে আদালত লাশের ময়নাতদন্তের নির্দেশ দেন।

আজ দুপুরে কবর থেকে নুরুল হকের মরদেহ উত্তোলন করা হয়। এ সময় মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর হোসেন এবং জামালপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

পিবিআই পরিদর্শক মোশারফ হোসেন বলেন, ‘আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য যথাযথ প্রক্রিয়ায় কবর থেকে লাশ তুলে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।