রাস্তা বন্ধ করে যাতায়াতের ঘটনায় জিএমপি কমিশনার নাজমুল করিম প্রত্যাহার

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর। 

সোমবার (১ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে তাকে সদর দপ্তরে যোগ দিতে বলা হয়েছে।

সম্প্রতি এক জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, কমিশনার নাজমুল করিম কর্মস্থলে যাওয়া-আসার সময় সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ রাখা হতো। এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। বিষয়টি স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির এক সভায় গাজীপুর মেট্রোপলিটন এলাকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থাপিত গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ড. নাজমুল করিম খান পুলিশের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে পদোন্নতি না দিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তবে সরকারের পতনের পর পুনরায় আবেদন করে চাকরিতে ফিরে আসেন এবং ডিআইজি পদে পদোন্নতি পান। পরে তাকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।