মৌলভীবাজারে দায়িত্ব পালনের সময় হিট স্ট্রোকে প্রাণ গেলো পুলিশ সদস্যের

মৌলভীবাজারে দায়িত্ব পালনের সময় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আলমগীর হোসেন ভূঁইয়া নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।‌

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা হাসপাতালের তিনি মৃত্যুবরণ করেন।

নিহত আলমগীর হোসেন শ্রীমঙ্গল থানায় এসআই (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে শ্রীমঙ্গল থানার মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এসআই আলমগীর হোসেন ভূঁইয়া। পরে তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে মৌলভীবাজার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করেছেন, হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। আলমগীর হোসেন ভূঁইয়ার নিজ বাড়ি চট্রগ্ৰামের রাঙ্গুনিয়ার উত্তর ঘাটচেক এলাকায়।‌ এদিন বাদ মাগরিব মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

আলমগীর হোসেন ভূঁইয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দীর্ঘদিন ধরে স্বপরিবারে বসবাস করে আসছেন। জানাজার নামাজ শেষে শ্রীমঙ্গলেই তাকে দাফন করা হয়। তিনি দুই মেয়ে এবং এক ছেলের জনক। আলমগীর হোসেন ভূঁইয়া ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগ দেন।

মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে এসআই আলমগীর হোসেন ভূঁইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।