সুদানে ভূমিধসে এক গ্রামের ১ হাজার মানুষের মৃত্যু

সুদানের পশ্চিমাঞ্চলে ভূমিধসে একটি গ্রাম পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে এতে অন্তত ১ হাজার মানুষ মারা গেছেন। তবে বেঁচে আছেন গ্রামটির মাত্র একজন বাসিন্দা।

সোমবার (০১ সেপ্টেম্বর) দেশটির বিদ্রোহী গোষ্ঠী দ্য সুদান লিবারেশন মুভমেন্ট এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, বেশ কয়েক দিন ভারী বর্ষণের কারণে গত ৩১ আগস্ট ওই ভূমিধস হয়। খবর রয়টার্সের।

দারফুর অঞ্চলের মধ্যে মারা মাউন্টেইনসে গ্রামটির অবস্থান। এর নিয়ন্ত্রণ রয়েছে সুদান লিবারেশন মুভমেন্টের কাছে। ভূমিধসে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধারে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তারা।

সুদানের উত্তর দারফুর রাজ্যে দেশটির সেনাবাহিনী ও আধা-সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আএসএফ) মধ্যে সংঘাতের ফলে অনেক মানুষ পালিয়ে এসে মারা মাউন্টেইনসে আশ্রয় নিয়েছিল। এই এলাকায় খাদ্য ও ওষুধের ঘাটতি রয়েছে।

দুই বছর ধরে চলা সুদানের গৃহযুদ্ধে দেশটির অর্ধেকেরও বেশি মানুষ তীব্র খাদ্য সংকটের মধ্যে রয়েছে। বাস্তুহারা হয়েছে লাখ লাখ মানুষ। উত্তর দারফুরের রাজধানী আল-ফাশিরও নিয়মিত হামলার মুখে পড়ছে।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।