দৌলতপুরে অগ্নিকান্ডে ৩টি বাড়ি পুড়ে ছাই

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকান্ডে ৩টি বাড়ির ৮টি ঘর ভষ্মিভূত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের চরবাহিরমাদী গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে। আগুনে নগদ টাকাসহ প্রায় ১৫ লক্ষ টাকার সম্পদ ভষ্মিভূত হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানায়, চরবাহিরমাদী গ্রামের বজলু’র রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

দৌলতপুরে অগ্নিকান্ডে ৩টি বাড়ি পুড়ে ছাই

 

দৌলতপুরে অগ্নিকান্ডে ৩টি বাড়ি পুড়ে ছাই

 

মুহুর্তের মধ্যে আগুন প্রতিবেশী শহিদ ও চাঁদ খার বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হলেও আগুনে ৩টি বাড়ির ৮টি ঘর পুড়ে ভষ্মিভূত হয়। আগুনে নগদ ৩ লক্ষ টাকা সহ প্রায় ১৫ লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে। বর্তমানে ৩টি পরিবার খোলা আকাশের নীচে রয়েছে। খবর পেয়ে চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নান আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারদের খোঁজখবর নিয়েছেন এবং তাদের সাহায়্য ও সহযোগিতা করেছেন। 

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।