ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের ১৯ সদস্য আটক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৯ সদস্যকে আটক করেছে র‌্যাব ও জেলা প্রশাসন।

 মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফিকুল ইসলাম ও রাশিদ খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফিকুল ইসলাম জানান, দালালরা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নেওয়ার চেষ্টা করত এবং প্রতারণা করত। আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটকরা হলেন—আরিফুল ইসলাম রানা (৩২), জসিম উদ্দিন (৪০), রতন মিয়া (৪৮), আনিস হোসেন রকি (৩৫), টুটুল আহেমদ শরিফ (৩৯), রকিবুল ইসলাম (৪৮), রুবেল (৫৫), বিদ্যুৎ (২৬), গিয়াস উদ্দিন (৫৩), শরিফ (২৬), মিজান (২৪), নুরুজ্জামান (৪০), পারভীন খাতুন (৬৫), বকুল (৬০), আসমা (৪৫), আনোয়ারা (৪৫), হসনা (৪৫), সালেহীন (৩৭) ও জসিম (৩৭)।

অভিযানে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার শামসুজ্জামানসহ র‌্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।