‘গণধর্ষণের’ হুমকি দেওয়া আলীর রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী বি এম ফাহমিদা আলমকে নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়ার ঘটনায় অভিযুক্ত আলী হুসেনের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে তদন্ত কমিটি।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা যাচাইয়ে গঠিত কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা তার (আলী হুসেনের) রাজনৈতিক সম্পৃক্ততার কোনো প্রমাণ পাইনি। স্বীকারোক্তিতেও তিনি জানিয়েছেন, তার কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পর্ক নেই। এছাড়া আমাদের কাছে এমন কোনো তথ্যও মেলেনি, যা থেকে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়।’

সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া আরও বলেন, ‘আলী হুসেনের কয়েকটি ছবি ও স্ট্যাটাসকে কেন্দ্র করে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও তিনি সেসব বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন।’

এর আগে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও গণধর্ষণের হুমকি দেওয়ার দায়ে সমাজবিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী হুসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। প্রক্টরিয়াল তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এ শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলী হুসেনের পুরোনো কিছু ছবি ও পোস্টের সূত্র ধরে তাকে ছাত্রদল ও ছাত্রশিবিরের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।