রেকর্ড ছাড়িয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ

রেকর্ড ছাড়িয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩,০৪৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। 

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় এ সমন্বয় করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম সমন্বয়ের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮১১ টাকা।

এর আগে গত সোমবার (১ সেপ্টেম্বর) স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। মাত্র দুদিনের ব্যবধানে আবারও দাম বাড়ায় ক্রেতাদের মধ্যে নতুন করে চাপ সৃষ্টি হয়েছে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।