খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
বান্দরবানে মোবাইলে চার্জ দিতে গিয়ে মুন্নি পাল (৩৭) নামে এক নারী বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাজারপাড়া এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্নি পাল আলীকদম পশ্চিম বাজার পাড়ার বাসিন্দা বিকাশ পালের স্ত্রী।
নিহতের পরিবার জানায়, আজ বৃহস্পতিবার সকালে মুন্নি মোবাইলে চার্জ দেওয়ার জন্য চার্জারের কেবল প্লাগে লাগাতে গেলে বিদ্যুতায়িত হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলীকদম থানা পুলিশ জানায়, নিহতের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খবরওয়ালা/এফএস