জাকসু নির্বাচন: ভিপি প্রার্থী অমর্ত্যর প্রার্থিতা বাতিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

তিনি অনেকগুলো রাজনৈতিক-সাংস্কৃতিক-সামাজিক গঠনের মিলিত ‘সম্প্রীতির ঐক্য প্যানেল’ থেকে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তিনি প্রচারও চালাচ্ছিলেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জাকসুর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে অমর্ত্যর প্রার্থিতা বাতিলের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থী অমর্ত্য রায় জন, রেজি নং-৪৬৯৮৪, আ ফ ম কামালউদ্দিন হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা মোতাবেক ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় ভোটার ও প্রার্থী তালিকা হতে তার নাম প্রত্যাহার করা হলো।’

এ বিষয়ে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে প্রজ্ঞাপনের বাইরে আমাদের কোনো কথা নেই।’

তবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরে প্রার্থিতা বাতিল করার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের ভোটার তালিকাটা জাতীয় নির্বাচনের মতো না, যাদের ছাত্রত্ব শেষ হয়ে যাবে তারা ভোটার লিস্ট থেকে বাদ পড়বে। ১১ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু আমাদের কাছে তথ্য আছে ১০ তারিখেও অনেকের ছাত্রত্ব শেষ হয়ে যাবে। তারা তো ভোট দিতে পারবে না।’

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।