ফরিদপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ

ফরিদপুরে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের এক বৃদ্ধকে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এসময় ওই বৃদ্ধকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানানো হয়। স্থানীয়রা উত্তেজিত হয়ে ওই বৃদ্ধের গলায় জুতার মালা পরিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

শিশুটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। অভিযুক্ত ওয়াজেদ শেখ ফরিদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

শিশুটির মা অভিযোগ করে বলেন, ছোট্ট মেয়েটিকে একা পেয়ে ওই বৃদ্ধ ধর্ষণ করে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসা হয়। শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।