চট্টগ্রামে নিজ বাসায় প্রবাসী খুন, স্ত্রীসহ আটক ২ জন

চট্টগ্রামে নিজ বাসায় ছুরিকাঘাতে মো. আকিব (৩২) নামে এক প্রবাসী খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রীসহ দুজনকে আটক করেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে নগরীর চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. আকিব (৩২) কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হলেও চট্টগ্রাম নগরীর পাঠানিয়াগোদা এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় ছিলেন। আটক দুজন হলেন- আকিবের স্ত্রী পুষ্প (২৫) ও সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবক। সাইফুলের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর বলেন, ‘দুবাইপ্রবাসী আকিব দেশে ফেরার পর তার স্ত্রীর সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্কের বিষয় জানতে পারেন। এ নিয়ে তাদের মধ্যে নিয়মিত ঝগড়া হচ্ছিলো। শনিবার রাত ৮টার দিকে সাইফুল আকিবের বাসায় যান। এ সময় তিন জনের মধ্যে ঝগড়া শুরু হয়। পুষ্প ও সাইফুল মিলে আকিবকে মারধর শুরু করে। একপর্যায়ে সাইফুল আকিবকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ধস্তাধস্তিতে সাইফুলও আঘাত পান। তখন প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ওই বাসায় গিয়ে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আকিবকে মৃত ঘোষণা করেন।’

আটক সাইফুল ও পুষ্পর বিরুদ্ধে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।