১৭০ কিমি বেগে ঝড়ের আঘাতে বন্ধ স্কুল, বাতিল ফ্লাইট

শক্তিশালী ঝড় টাপাহ আঘাত হানায় হংকংয়ে বন্ধ করা হয়েছে স্কুল এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠান।

সোমবার (৮ সেপ্টেম্বর) ১৭০ কিলোমিটার গতিতে হওয়া ঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টি ও বাতাসের কারণে অর্থনৈতিক হাবের এই শহরে বেশকিছু ফ্লাইট বাতিল করা হয়।

তবে বন্যার ফলে তেমন ক্ষয়ক্ষতির হয়নি। এ ছাড়া কোনো ধরনের ভূমিধস কিংবা বন্যার আশঙ্কা নেই। তবে ঝড়ের প্রভাবে বেশ কিছু যানবাহন, যেমন- ফেরি, বাস এবং ট্রাম বন্ধ রাখা হয়। পাশাপাশি শহরটির দ্রুত গতির যান মেট্রোরেলও দীর্ঘ সময় পর পর ছেড়ে যায়।

হংকংয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বেলা ১১টা পর্যন্ত তাইফুনের সতর্কসংকেত ৮ বজায় থাকবে। এটি শক্তির দিক থেকে তৃতীয় মাত্রার সংকেত। পরিস্থিতি উন্নতি হলেই ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে আজ স্কুল বন্ধ রাখার কথা জানিয়েছে শহরটির এডুকেশন ব্যুরো।

সোমবার হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত লানতু দ্বীপের কাছে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০১ কিলোমিটার রেকর্ড করা হয়েছে, যা ধমকাসহ ১৫১ কিলোমিটার পর্যন্ত ওঠে।

সূত্র: খবর রয়টার্স 
খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।