স্বামীর পর এবার প্রাণ গেল স্ত্রীর, ৩ মেয়ে চিকিৎসাধীন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাচপুর বিসিক শিল্পাঞ্চল এলাকায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে স্বামী মানব চৌধুরীর পর এবার মারা গেছেন তার স্ত্রী বাচা চৌধুরী।

রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর কয়েক ঘণ্টা আগে একই দিনে দুপুরে মারা যান মানব চৌধুরী।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ‘বাচা চৌধুরীর শরীরে প্রায় ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তাদের তিন মেয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে— তিন্নি (১২) ২২ শতাংশ, মুন্নি (১৪) ২৮ শতাংশ ও মৌরি (৬) ৩৬ শতাংশ দগ্ধ হয়েছে।’

বাচা চৌধুরী সুনামগঞ্জের সুলা থানার বলরামপুর গ্রামের ননীগোপাল মজুমদারের মেয়ে। তিনি স্বামীকে নিয়ে সোনারগাঁওয়ের কাচপুর বিসিক শিল্পাঞ্চলের তিন নম্বর গলির একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে ওই বাসায় গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। এ ঘটনায় স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে এবং তাদের তিন মেয়ে এখনও চিকিৎসাধীন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।