ছাত্রীকে যৌন হয়রানি, রাবি শিক্ষককে অব্যাহতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারকে যৌন হয়রানি এবং একাডেমিক দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে অভিযুক্ত শিক্ষককে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষার্থীকে ব্যক্তিগত কক্ষে ডেকে যৌন হয়রানির অভিযোগ এবং একাডেমিক দুর্নীতির বিষয়ে পরিসংখ্যান বিভাগ একটি ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিভাগীয় একাডেমিক কমিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেয়।

এরপর অভিযোগসমূহ আরও যাচাই-বাছাই এবং সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করে। কমিটির সুপারিশের ভিত্তিতে তদন্ত চলাকালীন সময়ে অধ্যাপক প্রভাস কুমারকে সকল একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম এ বিষয়ে বলেন, ‘অধ্যাপক প্রভাস কুমারকে সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কাজ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানিয়ে আমাকে একটি অফিসিয়াল চিঠি দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গত ১৩ আগস্ট ভুক্তভোগী এক ছাত্রীর মা বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে বিভাগ একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করে এবং ঘটনার সত্যতা পায়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিভাগের শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে একাধিক প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।