গাজায় একদিনে অন্তত ৭০ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) দখলদার বাহিনীর হামলায় অবরুদ্ধ এই উপত্যকায় নিহতসহ  আহত হয়েছেন আরও বহু মানুষ।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৬৫৬ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও এক লাখ ৬৩ হাজার ৫০৩ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েক হাজার মানুষের আটকা থাকার আশঙ্কা করা হচ্ছে।

গাজার লোকজন জোর করে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার ও মানবিক সংস্থাগুলো। ইসরায়েল গাজা শহরের ১০ লাখ মানুষকে দক্ষিণে চলে যেতে বলেছে, যেখানে এরই মধ্যে অস্বাস্থ্যকর পরিস্থিতি এবং নিরাপত্তাহীন অবস্থা বিরাজ করছে।

সূত্র- আল জাজিরা
খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।