পূর্বজন্মে আমি বাঙালি ছিলাম: বিদ্যা বালান

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালানের প্রথম ব্রেক এসেছিল গৌতম হালদারের বাংলা ছবি ‘ভাল থেকো’ দিয়ে, তারপর শরৎচন্দ্রের ‘পরিণীতা’ হয়ে তিনি পৌঁছে যান বলিউডের শীর্ষে। আবার সুজয় ঘোষের ‘কাহানি’-তে প্রকৃত বাঙালির চরিত্রে বিদ্যা মন ছুঁয়েছিলেন দর্শকের। পর্দার চরিত্র থেকে বাস্তব জীবন, সবখানেই যেন বাঙালি নারীর ছাপ রেখে গেছেন এই বলিউড ডিভা।

এবার এক সাক্ষাৎকারে বাঙালিয়ানার সঙ্গে গভীর বন্ধনের কথা জানালেন বিদ্যা।

বিদ্যার সঙ্গে বাংলার এই নিবিড় যোগ শুধু সিনেমায় নয়, তার ব্যক্তিগত জীবনেও স্পষ্ট। তিনি বাংলা ভাষা জানেন, বাংলার সংস্কৃতিকে নিজের মতো করে গ্রহণ করেছেন। এ বিষয়ে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ একসময় প্রকাশ্যে প্রশংসা করেছিলেন বিদ্যার এই বাংলাপ্রীতিকে।

বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি নিজের ভালোবাসা নিয়ে বিদ্যা ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার ধারণা আগের জন্মে আমি বাংলার সঙ্গে যুক্ত ছিলাম। আমি হয়তো বাঙালিই ছিলাম পূর্বজন্মে। তাই হয়তো এই জন্মে বাঙালিয়ানা আমার পিছু ছাড়েনি। বরং আমাকে বারবার ফিরিয়ে এনেছে এই বাংলায়। আমি বাঙালি হতে খুব ভালোবাসি।’

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।